শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

কুমিল্লায় মায়ের সঙ্গে ঝগড়া থামাতে বাবাকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

ডেস্করিপোর্ট  কুমিল্লার বরুড়ায় বাবা-মায়ের ঝগড়া থামাতে না পেরে একপর্যায়ে বাবার পেটে ছুরি মেরে দিলেন লিমন নামে তাদের একমাত্র ছেলে।

বৃহস্পতিবার গভীর রাতে ছুরিকাঘাতে আহত বাবা জুলহাস মোল্লা (৪০) চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এর আগে গত রোববার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল হালিম মোল্লার ছোট ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া বলেন, গত রোববার জুলহাস মোল্লা ও তার স্ত্রী রূপা আক্তারের মধ্যে ঝগড়া হয়। ওই দম্পতির একমাত্র ছেলে লিমন তাদের ঝগড়া থামাতে বারবার চেষ্টা করেন।

এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে লিমন তার বাবা জুলহাস মোল্লার পেটে ছুরিকাঘাত করলে গুরুতরভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান জুলহাস। ঘটনার পর থেকে ঘাতক সন্তান লিমন পলাতক রয়েছে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, এ ঘটনা সম্পর্কে আগে আমাদের কেউ অবগত করেননি। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।