সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:০৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

কুয়াকাটায় পর্যটকের সঙ্গে অসদাচরণ, ট্যুরিস্ট পুলিশের সহায়তায় বাসচালককে জরিমানা

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে রুদ্র-তুর্জ নামের একটি পরিবহনের বাসচালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে কুয়াকাটার চৌরাস্তায় পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, রুদ্র-তুর্জ নামের একটি বাসে বরিশাল থেকে কয়েকজন পর্যটক কুয়াকাটার উদ্দেশ্যে টিকিট কাটেন। কিন্তু তাদের ওই বাসে বসার জন্য সিট না দিয়ে দাঁড় করিয়ে নিয়ে আসেন এবং পর্যটকরা বসার স্থান চাইলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বাসচালক ও সুপারভাইজার। পরে কুয়াকাটায় পৌঁছে পর্যটকরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে অভিযোগ করলে তিনি তার টিমকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন।পরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুনাল্ট চাকমাকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুনাল্ট চাকমা বলেন, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। এছাড়া এ বাসে অন্য যাত্রীদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে। তাই বাসচালকের জরিমানার আওতায় নিয়ে আসা হয়। জেলা প্রশাসকের নির্দেশে সার্বক্ষণিক পর্যটকদের সুবিধায় কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের ভ্রমনকে আনন্দময় করতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে।পর্যটকদের সাথে কেউ অসদাচরণ করলে তাকে ছাড় দেয়া হবেনা।পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। এখন থেকে সকল প্রকার হয়রানি থেকে পর্যটকরা রক্ষা পাবেন।