মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:০৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

রিজার্ভ দিয়ে ১৭ কোটি মানুষকে ৯ মাস খাওয়ানো যাবে

ডেস্করিপোর্ট  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা পরিস্থিতি মোকাবেলা করতে জানি। আমাদের দলের নেতা তারেক রহমান নয় যে ক্রান্তিকালে ভয়ে পালিয়ে যাব। যত চক্রান্তই হোক আমাদের একজন শেখ হাসিনা আছেন। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে তিনি কারো রক্তচক্ষু দেখে ভয় পান না। এখন বাংলাদেশে যে রিজার্ভ আছে তা দিয়ে ১৭ কোটি মানুষকে ৯ মাসের খাবার দেয়া যাবে। কিন্তু কোনো ভাবেই দেশ ‘শ্রীলঙ্কা’ হবে না।

বুধবার দুপুরে মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এই ক্রান্তিকালে শেখ হাসিনার সরকার আমাদের বেশি বেশি প্রয়োজন। সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ বিশ্ব নেতাদের নিয়ে ৬ সদস্যের যে উপদেষ্টা কমিটি গঠন করেছে জননেত্রী শেখ হাসিনা তার একজন। বিশ্বের অনেক দেশ তার পরামর্শ নিয়ে থাকেন। বিধায় যত চক্রান্তই হোক শেখ হাসিনার আন্তর্জাতিক ইমেজে কেউ সামান্য আঁচড় কাটতে পারবে না।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে একজন কাপুরুষ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জীবদ্দশাতে তার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই। লন্ডনে গিয়ে তারেক এই দেশের পাসপোর্ট জমা দিয়েছেন। তারপরও ইচ্ছে করলে হাইকমিশনে আবেদন করে ফিরতে পারেন। কিন্তু কাপুরুষ বলেই ফিরে আসবে না। সে জানে দেশে ফিরলেই তাকে আইন আদালতের মুখোমুখি হতে হবে।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

গত কয়েকদিনে মাগুরায় বিএনপির সমাবেশ ঘিরে বোমা বিস্ফোরণ অগ্নি সংযোগ সশস্ত্র মহড়া নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি বলেন, যারা এই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা আওয়ামী লীগ ছাত্রলীগকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। ষড়যন্ত্রকারীরা সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন অপপ্রচারে নেমেছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ অনেকে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।