মঙ্গলবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

সাত দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হবে: বিএমপি কমিশনার

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেছেন,এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আর কাউকে হয়রানির শিকার হতে হবেনা,সাত দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হবে।শুধুমাত্র সরকারী ফি পাঁচশত টাকা ছাড়া এর বাইরে আর কোন টাকা খরচ করতে হবেনা।গরীব মানুষ গুলো যাতে সহজে পুলিশি সেবা পায়।তারা যাতে হয়রানির শিকার না হয়,বিদেশ গামীদের যাতে থানায় বার বার যেতে না হয়।সাধারন মানুষের দুর্ভোগ লাঘবের জন্যই ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস এর চালু করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরীর আমতলা মোড় রোডস্থ বিএমপি কমিশনার এর কার্যালয়ে ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস এর শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃক জনগণকে প্রদত্ত এক ধরণের সেবা।সাধারণত চাকুরি বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমণের ক্ষেত্রে/বিদেশে অবস্থানরত ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়।

বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন,ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবার প্রক্রিয়া হচ্ছে প্রথমে প্রার্থীকে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, বরিশাল এর কোড নং ১৭৩০১০০০১২৬৮১ তে ৫০০/- টাকার ব্যাংক ট্রেজারী চালান সংগ্রহ করতে হবে।পরে ৫০০/- টাকার ব্যাংক ট্রেজারী চালান কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ অত্র কার্যালয়ের ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস ডেক্সে উপস্থিত হলে নির্দিষ্ট অফিসার কাগজপত্র স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আবেদন দ্রুত সংশ্লিষ্ট থানায় প্রেরণ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তির নির্দিষ্ট তারিখ আবেদনকারীকে জানিয়ে দিবেন এবং উক্ত নির্ধারিত তারিখেই প্রার্থীকে তা প্রদান করা হবে। যদি কোন প্রার্থী নিজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে চান সেক্ষেত্রে। উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা), বিএমপি, বরিশাল কার্যালয়ে হাজির হয়ে নির্ধারিত ফরমে আবেদনপূর্বক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

এ সময় তিনি আরও বলেন,অনেক সময় অপরাধীরা দেশে গুরুতর কোন অপরাধ/সন্ত্রাসী কার্যক্রম করে বিদেশে পালিয়ে যেতে চাইলে পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়। বিদেশ গমনে ইচ্ছুক কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা চলমান আছে কিনা পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে তা জানা যায় ।এছাড়াও বিদেশে অবস্থানরত অবস্থায় ওয়ার্ক পারমিট প্রাপ্তির ক্ষেত্রে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( সিএসবি) রুনা লায়লা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী ও বিএমপি পুলিশ সদস্যরা।