ডেস্করিপোর্ট বরিশাল জেলার উজিরপুরের সাতলার বিল পরিদর্শন করেছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামে প্রায় ১০ হাজার একর জলাভূমির সৌন্দর্য মন্ডিত সাতলার বিল পরিদর্শন করেন তিনি।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম।

সাতলার বিল পরিদর্শন কালে কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,লতা-পাতা গুল্মে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা সূর্যের আভাকেও হার মানিয়েছে। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক অপুর্ব নকশি কাঁথা। লতা-পাতায়, বিলের হাজারো শাপলা, চোখ জুড়ায় ভ্রমন পিপাসুদের। এ যেন এক শাপলার রাজ্য। এ বিলে, বিভিন্ন ধরণের শাপলা জন্মে। লাল, সাদা, লাল -বেগুনি,সাদা- বেগুনির সংমিশ্রণ। তবে, লাল শাপলাই বেশি। গোটা গ্রাম জুড়ে শাপলার চাষ হয় এখানে।গ্রামের অধিবাসীদের ৭০% ই শাপলা চাষ এবং বিপণন এর সাথে জড়িত। এ গ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে শাপলা সরবরাহ করা হয়। দেশের এই পর্যটন স্পটে আগত দর্শনার্থী, ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা প্রদানে ট্যুরিস্ট পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।এখানে কোন চাঁদাবাজ, ছিনতাইকারী ও ইভটিজারদের ঠাঁই হবেনা।আমরা দেশের সবগুলো পর্যটন স্পটকে নিরাপত্তার চাদরে আবৃত করে পর্যটকদের ভ্রমনকে আরো আনন্দময় করে তুলতে জোর প্রচেস্টা চালিয়ে যাচ্ছি।

এছাড়াও তিনি সাতলার বিলে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক খোঁজ নেন এবং তাদের পাশে থেকে সব সময় সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত যে কোন বিষয়ে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করতে অনুরোধ জানান।পরে সাধারন ব্যবসায়ী ও স্থানীয়দের কাছে ট্যুরিস্ট পুলিশের ফোন নাম্বার দেন এবং এ পর্যটন স্পটের সার্বিক নিরাপত্তার জন্য সাধারন মানুষকে ট্যুরিস্ট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদার সহ স্থানীয় ব্যবসায়ীক নেতৃবৃন্দ,নৌকার মাঝি,বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতা,বিক্রেতা ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।