মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৪:১৯
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে ফ্লাট বাসার জানালার গ্রিল কেটে দুধর্ষ চুরি

শামীম আহমেদ  বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ডের শংকর মঠ সংলগ্ন গুলবাগ ফ্লাটের নিচ তলার ডান পাশ্বের ফ্লাটের জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গুলবাগ ফ্লাটের নিচ তলার ডান পাশ্বের ফ্লাটের ভাড়াটিয়া বাসিন্দা মাসুদ মীরের বাসায় গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০ঃ৪৫- ১২ঃ৪৫ এর মধ্যে চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মত মঙ্গলবার সকাল ১০ঃ৪৫ এর দিকে মাসুদ মীরের স্ত্রী লিজা বেগম বাসার সদর দরজা তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে স্কুলে যায়। পরবর্তীতে লিজা বেগম সন্তানকে নিয়ে দুপুর ১২ঃ৪৫ এর দিকে বাসার দরজার তালা খুলে বাসার ভিতর ঢুকতে গেলে দেখা যায় ভিতর থেকে দরজা দেয়া। এ সময় মাসুদ মিরের স্ত্রী লিজার ডাক চিৎকারে স্থানীয় লোকজন জরো হয়, এবং বিষয়টি মাসুদ মিরকে অবহিত করে। তাৎক্ষণিক মাসুদ মির বাসায় এসে বাসার চারপাশ পর্যালোচনা করতে গিয়ে দেখেন, বাসার পূর্ব পাশ্বের জানারার গ্রীল কাটা। জানালার কাটা গ্রীল দিয়ে বাসায় প্রবেশ করে দরজা খুরে দেখতে পান বিভিন্ন আসবাবপত্র এলোমেলো এবং স্টীলের আলমারি ভাঙা।স্টীলের আলমারির মধ্যে রাখা নগদ আট লক্ষ টাকা, স্বর্নের হার, হাতের বালা, আংটি, লকেটসহ চেইন, কানপাশা যার আনুমান ওজন ২০ ভরি (যার আনুমান মূল্য ১৫ লক্ষাধিক টাকা) নেই।

পরবর্তীতে বাসার মালিকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ঐ সময়ের মধ্যে অজ্ঞাতনামা ৩ জন লোক সন্দেহজনক ভাবে বাসার সামনে ঘোরাঘুরি করতেছিল, এবং এক পর্যায়ে তারা বাড়দির মেইন গেটের ভিতর ঢুকে কিন্তু পরবর্তীতে তাদের গেট দিয়ে বের হতে দেখা যায় নি।

ধারনা করা হচ্ছে, চোর চক্র চুরিকৃত মালামাল নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।