মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ডেস্করিপোর্ট  বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বগুড়া রোড ও হাসপাতাল রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

এ সময় বিভাগী স্বাস্থ্য পরিবচালক ডা. মো. হুমায়ুন শাহিন খান ও সিভিল সার্জন ডা. মারিয়া হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বগুড়া রোডের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে ৭ হাজার টাকা , নবায়নকৃত লাইসেন্স না থাকায় হাসপাতাল রোডের হেলথ্ হেভেন ডায়াগনস্টিক সেন্টার থেকে ৮ হাজার এবং একই অপরাধে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অন্যান্যদের সতর্ক করে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহিন খান।