রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

নরসিংদীতে র‌্যাবের অভিযানে জঙ্গী সংগঠন এবিটির ২ সদস্য আটক

ডেক্স রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সক্রিয় সদস্যকে নরসিংদীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।নরসিংদীর পলাশ এলাকা থেকে  শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার কাপাসিয়ার মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) ও বরিশাল জেলার উজিড়পুরের মেহেদী হাসান ওরফে রাশেদুল ইসলাম (২২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল পলাশে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করা হয়

আটক মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) মিরপুর থেকে ম্যাক্যানিকাল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। ২০১৬ সাল হতে নরসিংদীর পলাশে একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত আছে।

শিহাব অধ্যায়নরত অবস্থায় জসিম উদ্দীন রাহমানির লেকচার শুনে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। ২০১৪ সালের দিকে আফগানিস্তান ও সিরিয়াসহ মুসলমানদের উপর বিভিন্ন হামলার চিত্র দেখে তার মধ্যে উগ্রবাদী চেতনা আরো বেশি প্রকট হয়। পরবর্তিতে কথিত বড়ভাই এর মাধ্যমে ২০১৬ সালে এবিটিতে যোগদান করে সে।