সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি, নিহত ৫

অনলাইন ডেস্ক  নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে একটি তিমির সঙ্গে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে যায়। এ সময় নৌকার পাঁচ যাত্রী প্রাণ হারান।

শনিবার সকালে স্থানীয় পুলিশ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে উপকূলে একা মাছ ধরতে থাকা স্থানীয় এক ব্যক্তি বলেছেন, সকালে সমুদ্রের অবস্থা ভালো ছিল এবং সমুদ্র শান্ত ছিল।

জানা গেছে, একটি তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আরো জানায়, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘণ্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।

কাইকৌরা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে তিমি দেখার জন্য বিখ্যাত একটি উপকূলীয় শহর।