সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক  ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার পর প্রায় ২০০ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। রবিবারের এ ভূমিকম্পে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা বিএনপিবি জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তি সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপে ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুক্ষণ পর একই এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার একটি পরাঘাত হয়। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তারা।

বিএনপিবি জানিয়েছে, ভূমিকম্পের সময় মাথায় কাঠ পড়ে এক ব্যক্তি জখম হন আর স্থানীয় একটি স্কুল ও একটি স্বাস্থ্য কেন্দ্র কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

যা যা খেতেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ যা যা খেতেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
মেনতাওয়াই এর বাসিন্দা নুরজুলি হাসনাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কম্পন খুব শক্তিশালী ছিল এবং তাঁর কাঠের বাড়িটি কেঁপে উঠেছিল।

একইদিন ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের পূর্বে ইস্টার্ন নিউ গিনি অঞ্চলের পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। অতি শক্তিশালী এ ভূমিকম্পে কিছু মানুষ আহত, সম্পদের ক্ষয়ক্ষতি হয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।