শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

অনলাইন ডেস্ক  খুলনা মহানগরীতে বাসচাপায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) ও মুয়াজ্জিন মো. বেল্লাল হোসেন (২৫)।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।