শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

ডেস্করিপোর্ট  ঘুসগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঈশ্বরদীর দাশুড়িয়াস্থ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

দাশুড়িয়া জোনাল অফিসের জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ডিজিএম সাজ্জাদুর রহমানকে শোকজ ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ময়মনসিংহ তত্ত্বাবধায়ক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম রানা নামে এক ঋণখেলাপি গ্রাহক নতুন করে বিদ্যুৎ সংযোগ নিতে ডিজিএম সাজ্জাদুর রহমানকে টাকা দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।