মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৯
শিরোনাম :
বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

একজন শিল্পী তার মনের সমস্ত মাধুরী মিশিয়ে নিজ হাতে তৈরি করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঠের তৈরি ভাস্কর। এই ভাস্কর্যটি তৈরি করতে প্রায় ৬ বছর লেগেছে। কতটা মুজিব আদর্শের পাগল হলে, কতটা নিখাদ ভালবাসা হলে এমন নিখুঁত প্রাণবন্ত ভাস্কর্য তৈরি করতে পারে একজন শিল্পী। শিল্পী যে তার সর্বস্ব দিয়েই ভাস্কর্যটি তৈরি করেছেন তা চোখে দেখলেই অনুধাবণ করা যায়। মনে হয়, জীবন্ত মুজিব বসে আছেন। ভাস্কর্যটি দেখে প্রথমেই সবাই চমকে উঠবেন যে, এতো নিখুঁত এবং নিখাদ কি করে এমন একটি ভাস্কর্য তৈরি করলেন শিল্পী!

তবে দুঃখের বিষয় এতো বড় ঘটনা আজও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কানে পৌঁছায়নি।শিল্পীরও সেই সক্ষমতা নেই আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কাছে এই খবরটি পৌঁছানোর। কোনো স্থানীয় নেতাকর্মীদেরও দায় পড়েনি যে নেত্রীর কাছে এই খবরটি পৌঁছানোর! বা কোনো সংবাদ মাধ্যমও না। শিল্পী প্রিয় নেতাকে কাঠের মাধ্যমে তৈরি করে বুকে আগলে ধরে রেখেছেন, যেন নেতার গায়ে কোনো ধুলাবালি ময়লা না লাগে। তাই প্রতিদিনই কাপড় দিয়ে ডেকে রাখেন ভাস্কর্যটি। সাধ্য নেই কাঁচের আয়নায় বাঁধিয়ে রাখতে।

আমি আমাদের প্রিয় নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই শিল্পীর শিল্পকর্মের মূল্যায়ন করুণ। তিনি যেই মূল্যবান ভাস্কর্যটি তৈরি করেছেন। আপনি এই ভাস্কর্যটি বাংলাদেশ যাদুঘরে স্থান পাওয়ার ব্যবস্থা করে দিন।

নেত্রকোনা জেলার বারহাট্টা সদর উপজেলার এই শিল্পীর স্বপ্ন একদিন এই ভাস্কর্যটি যাদুঘরে স্থান পাবে। আমরাও আশাবাদী শিল্পীর হাত থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভাস্কর্যটি বুঝে নিবেন এবং শিল্পীর মনবাসনা পূর্ণ করবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখিকা: আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক