রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজধানীতে পিস্তলের গুলিতে রমনা জোনের ডিসির ছেলের আত্মহত্যা

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ছেলে সাদিক (১৭) আত্মহত্যা করেছেন।

সোমবার ভোরে রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি সত্য।

ডিএমপির লালবাগ থানার ওসি (অপারেশন) আসলাম উদ্দিন জানান, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি।

ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেন।তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।