ডেস্করিপোর্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান জানিয়ে জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে পটুয়াখালী জেলায় মানববন্ধন পালিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর)বিকালে YouthNet for Climate Justice পটুয়াখালী জেলা সম্বনয়কারী মোঃজিয়াউল হক ও Youth_Net স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত যেমন অক্সিজেন কমছে তেমনি হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যের কোটায় আনা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ না দিয়ে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তারা।