বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:১৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

আইজিপি’র দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

ডেস্করিপোর্ট  আইজিপি’র দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম

শুক্রবার (৩০ সেপ্টেম্বর, ২০২২) অপরাহ্নে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর দায়িত্বভার গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম। তিনি আইজিপি হিসেবে যোগদানের পূর্বে এ্যালিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম আজ অপরাহ্নে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডি ৩২ নম্বরে যান এবং সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরবর্তীতে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম রাজারবাগের পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।