সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রংপুর সিটিকর্পোরেশনে ভোট ২৭ ডিসেম্বর

ডেস্করিপোর্ট  রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে আগামী ২৭ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত হয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের নবম সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা সভায় অংশ নেন।

ইসি সচিব বলেন,‘সভায় বিস্তারিত আলোচনার পর রংপুর সিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের বিস্তারিত তফসিল পরে ঘোষণা করা।’

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অনুসারে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি রংপুর সিটির মেয়াদ শেষ হচ্ছে।