শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২৩
শিরোনাম :
বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ

স্বামীকে বশ করতে জ্যোতিষীকে ৫৯ লাখ টাকা দিলেন নারী

অনলাইন ডেস্ক  স্বামীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ৫৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাইয়ের পোয়াই পুলিশ।

দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার অন্ধেরি নামের এক ব্যবসায়ীর। তার বয়স ৩৯ বছর। দাম্পত্য কলহ লেগেই থাকত। তাই সন্তানদের কথা ভেবে স্বামীর সঙ্গে থাকলেও ওই নারীর মনের মানুষ ছিলেন অন্য কেউ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছর ধরে ওই নারীর অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার কথা জানতে পেরে ওই ব্যবসায়ী স্ত্রীকে বিবাহবিচ্ছেদের হুমকি দেন। ভয় পেয়ে প্রেমিকের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দেন বলে বলে দাবি করেন স্ত্রী।

এদিকে, দীপাবলি উপলক্ষে নিজের সংস্থার কর্মচারীদের ‘বোনাস’ দেবেন বলে অক্টোবরের ১০ তারিখ নাগাদ বাড়িতে ৩৫ লক্ষ টাকা স্ত্রীকে জানিয়েই আলমারিতে রেখেছিলেন ওই ব্যবসায়ী।

এক সপ্তাহ পর আলমারিতে সেই টাকা না মেলায় স্ত্রীকে ডেকে জানতে চান স্বামী। স্ত্রীর উত্তরে অসঙ্গতি দেখে, ব্যবসায়ী তাঁর ভাইকে খবর দেন। দুজনের ক্রমাগত জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন ওই নারী।

জানান, প্রতিদিনের দাম্পত্য অশান্তি থেকে মুক্তি পেতে এবং স্বামীকে বশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হওয়া বাদল শর্মা নামের এক জ্যোতিষীকে পুরো টাকা তিনি দিয়ে দিয়েছেন।

নিজের প্রেমিকের সাহায্যে জ্যোতিষীর কাছে পৌঁছালে তিনি জানান, কালো জাদুর সাহায্যে তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু তার জন্য প্রচুর টাকা খরচ করতে হবে। স্বামীকে না জানিয়ে বাড়িতে রাখা নিজের যাবতীয় গয়না এবং টাকা জ্যোতিষীকে দিতে থাকেন তিনি।

ওই ব্যবসায়ীর অভিযোগ পেয়ে, তল্লাশি চালিয়ে জ্যোতিষীর কাছ থেকে টাকা এবং সোনার গয়না মিলিয়ে মোট ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ।