মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, নিহত ২০

অনলাইন ডেস্ক  ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে আঘাতে ২০ নিহত ও ৩০০ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেলা ১টা ২০মিনিটের দিকে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে জাভা দ্বীপ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে।

সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান দেশটির সংবাদমাধ্যম মেট্রো টিভিকে বলেন, পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আকস্মিক এই কম্পনে আরও ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিজ্ঞান সংস্থা (বিকেএমজি) বলেছে, সোমবার জাভায় যে ভূমিকম্প আঘাত হেনেছে তাতে সুনামির কোনও সম্ভাবনা নেই। তবে ভূমিকম্প পরবর্তী আফটারশক অনুভূত হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে সংস্থাটি।