সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৫৮
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

বরিশালে সাড়ে ৫শ’ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

ডেস্করিপোর্ট  কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে পতাকা উড়ানোর মহোৎসবে প্রায় সাড়ে ৫ শত ফুট ব্রাজিলের পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সমর্থকরা। যা দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পতাকা বলা হচ্ছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় পতাকাটি নিয়ে র‍্যালি করেছেন ব্রাজিলের সমর্থকরা।

তারা জানান, পাঁচবার বিশ্বকাপজয়ী দেখে নয়, ব্রাজিলের শৈল্পিক ফুটবল খেলা দেখে সেলেসাওদের সমর্থন করেন। তার আশাবাদী, নেইমারের হাত ধরে এবার ৬ষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতবে ব্রাজিল।

উদ্যোক্তা সাব্বির খান উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পতাকা নিজেদের দখলে থাকায় খুশি আমরা ব্রাজিল সমর্থকরা।

এ পতাকা তৈরিতে টানা ১৫ দিনের কঠোর পরিশ্রম করতে হয়েছে। ব্রাজিলের সাড়ে ৫শত ফুট দৈর্ঘের পতাকা বানাতে পেরে আমরা উচ্ছ্বসিত।