মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহেল মারুফ,বিশেষ অতিথি ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মাহামুদুল হাসান,সেইন্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির,সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি প্রফেসর শাহ সাজেদা,বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক,বীর প্রতীক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে,বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহেল মারুফ বলেন, বাজেট হলো একটি নির্দিষ্ট অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সংবলিত একটি হিসাব বিবরণী একটি নির্দিষ্ট অর্থবছরে কোথায় কত ব্যয় হবে এবং কীভাবে সেই অর্থের সংস্থান হবে, সেই পরিকল্পনাই হচ্ছে বাজেট। বাংলাদেশের সংবিধানে বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন,আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের আরো দক্ষ হতে হবে।কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।দক্ষ জনশক্তি তৈরী করতে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দিতে হবে।আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে হবে।প্রত্যেকের মনে প্রানে দেশপ্রেম জাগ্রত করতে হবে।তাহলেই আমাদের দেশ আরো উন্নত হবে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে।আমরা একটি সুখী সমৃদ্ধ সোনার দেশ পাব।

সভায় শিক্ষা বাজেট বিষয়ক আলোচনা পত্র উপস্থাপন করেন গনসাক্ষরতা অভিযান এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবদুর রউফ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক (ফান্ড রাইজিং এন্ড ডেভেলপমেন্ট) আহসান মুরাদ চৌধুরী,সভায় ভিপ কার্ডের মাধ্যমে সুপারিশ মালা সংগ্রহ করেন,সেইন্ট বাংলাদেশ এর প্রোগ্রাম- কোর্ডিনেটর মোঃ তরিকুল ইসলাম।সেইন্ট বাংলাদেশ এর ম্যানেজার মনিটরিং এন্ড ইভ্যুলিয়েশন মিয়া মজিবর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন,বরিশাল শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শবনম মোস্তারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,এসএমসি প্রতিনিধি,এনজিও প্রতিনিধি প্রমুখ।