বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিলের দুই সমর্থককে কুপিয়ে জখম

ডেস্করিপোর্ট  সাভার পৌরসভা এলাকায় ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের হারকে কেন্দ্র করে ব্রাজিলের দুই সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত দুজন আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষ দল বিজয়ী সৌদি আরবের সাপোর্ট করছিলেন বলে জানা যায়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয়রা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখতেছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ২০-২২ জন যুবক মেহেদী ও আল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

এর মধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।