মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

স্টেডিয়ামে ব্যাগ চুরি, থানায় গিয়ে অবাক আর্জেন্টিনার নারী সাংবাদিক

অনলাইন ডেস্ক  বিশ্বকাপের সংবাদ কাভার করতে কাতারে খেলার সময় নিজের ব্যাগ হারিয়ে ফেলেন আর্জেন্টিনার এক নারী সাংবাদিক। চুরি যাওয়া ব্যাগ ফিরে পেতে থানায় অভিযোগ করতে যান তিনি। সেখানে গিয়ে পুলিশের কথা শুনে হতবাক হয়েছেন এই সাংবাদিক।

ডমিনিক মেজগার নামে ওই নারী সাংবাদিক তোদো নোতিসিয়াস নামে একটি টিভির প্রতিনিধি হয়ে কাতারে গেছেন। তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে রাজধানী দোহার করনিচ এলাকায় নিজের কাজ করছিলেন। তখনেই কেউ একজন তার ছোট হ্যান্ডব্যাগের ভেতর থাকা আরেকটি ব্যাগ চুরি করে নিয়ে যায়। ওই ব্যাগের ভেতর ওয়ালেট, হোটেলের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

চুরির অভিযোগ জানাতে স্থানীয় থানায় যান তিনি। সেখানকার পুলিশ কর্মকর্তারা নিশ্চয়তা দেন ব্যাগটি ফিরিয়ে দিতে সব চেষ্টা করবেন। পুলিশ কর্মকর্তা তার কাছে জানতে চান, যে চোর ব্যাগ নিয়েছে তাকে ধরার পর কী ধরনের শাস্তি চান— কাতার থেকে বের করে দেওয়া নাকি পাঁচ বছরের জেল। এ বিষয়টিই অবাক করেছে তাকে।

নিজের টিভি চ্যানেলের কাছেই দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার এ নারী সাংবাদিক বলেন, ‘আমার সঙ্গে আমার ছোট হ্যান্ডব্যাগ ছিল, যার মধ্যে প্রয়োজনীয় যা থাকার সব ছিল, আমার মানিব্যাগ, হোটেল রুমের চাবি, কিছু ন্যাপকিন।’

তিনি আরও বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে নাচছিলাম। আমার বিশ্বাস তখনই কেউ ব্যাগের চেইন খুলে মানিব্যাগটি নিয়ে যায়। তখন আমি বুঝতে পারিনি। আপনি জানেন আমি সরাসরি সম্প্রচারে ছিলাম, পাশে ছিল দর্শক, উচ্চস্বরে গানের শব্দ। আমি কাজে ব্যস্ত ছিলাম এবং ওই দিকে নজর দিইনি।’

আর্জেন্টিনার এ নারী সাংবাদিক আরও বলেন, ‘সরাসরি সম্প্রচার শেষ হওয়ার পর, এক বোতল পানি কেনার জন্য আমার ওয়ালেটটি বের করতে যাই। কিন্তু দেখি সেখানে এটি নেই।’

আরেকটি জিনিস তাকে অবাক করেছে। সেটি হলো— পুরুষ পুলিশ কর্মকর্তা তার বিষয়টি দেখেননি। এর বদলে নারী পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় তাকে।

তিনি বলেন, ‘আমি তাদের জিজ্ঞেস করি কেন আমি এখানে (নারী পুলিশের কাছে)। তখন আমাকে বলা হয়, আমি নারী তাই আমার বিষয়টি একজন নারী পুলিশ কর্মকর্তা দেখবেন।’

এর পরই তাকে জিজ্ঞাসা করা হয়, চোরকে খুঁজে পেলে কী ধরনের শাস্তি আশা করেন তিনি। পাঁচ বছরের জেল নাকি কাতার থেকে বের করে দেওয়া। জবাবে তিনি জানান, এটি আইনই দেখবে। আপাতত নিজের ব্যাগ ফিরে চান।

এদিকে বিশ্বকাপ উপলক্ষ্যে স্টেডিয়াম এলাকায় ১৫ হাজার নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে চোরকে সহজেই শনাক্ত করে ধরে ফেলতে পারবে বলে জানিয়েছে পুলিশ। পরক্ষণেই সেই ব্যাগ তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।