সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ১১:২৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

জঙ্গি ছিনতাই, ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র টহল জোরদার

ডেস্করিপোর্ট  ঢাকার চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে মুত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত জুড়ে লালমনিরহাট ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকায় পুলিশেরও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানায়, দুই জঙ্গি যাতে পালিয়ে দেশ ত্যাগ করতে না পারে এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৪ ঘণ্টায় ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি’র টহল বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত টহল জোরদার চলমান থাকবে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি গোটা উপজেলায় পুলিশের সার্বক্ষণিক টহলসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, উপজেলার গোটা সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং বিশেষ বিশেষ স্থানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আমাদের বিজিবির যৌথ টহলও অব্যাহত থাকবে।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম ও ফুলবাড়ী থানার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।