রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৫৭
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

বাসচাপায় প্রাণ গেল নারীর, রাস্তায় ছিটকে পড়ল কোলের সন্তান

ডেস্করিপোর্ট  রাজধানীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ওই নারীর কোলে থাকা সন্তান রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ইঞ্জিনিয়ার আহনাফ তাজওয়ার করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরের বাসস্ট্যান্ডে এক নারী তার সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময়ে বসুমতি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলে নিহত হন। ওই নারীর কোলের সন্তান দূরে ছিটকে পড়ে আহত হয়।