বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে হাইফার উপকার ভোগীদের ছাগল পালনের প্রশিক্ষন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে হাইফার উপকার ভোগীদের ছাগল পালনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

সেইন্ট-বাংলাদেশ এর আয়োজনে এবং জিআইজেড বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ২দিন ব্যাপি হাইফার উপকার ভোগীদের ছাগল পালনের উপর প্রশিক্ষন দেওয়া হয়।

প্রশিক্ষনের উদ্বোধন করেন মো: বেলায়েত হোসেন, উপ-পরিচালক (কর্মসুচি)সেইন্ট-বাংলাদেশ।

প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিজামুর রহমান, সহকারি প্রানি সম্পদ কর্মকর্তা, বরিশাল, মো: রবিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন, বরিশাল সিটি কর্পোরেশন, মো: জহির উদ্দিন আহমেদ, শহর সমাজসেবা অফিসার, বরিশাল।
প্রশিক্ষন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন মো: তরিকুল ইসলাম, কর্মসুচি সমন্বয়কারি, সেইন্ট-বাংলাদেশ এবং ওয়ালিউল ইসলাম, ফিল্ড অরগানাইজার, সেইন্ট-বাংলাদেশ।
বিজ্ঞান সম্মতভাবে ছাগল পালন, ছাগলের বিভিন্ন রোগ এবং এর প্রতিকার, ছাগলের বিভিন্ন জাত ও লাভজনক জাত সনাক্তকরন, ছাগলের খাদ্য ব্যবস্থাপনা ও মোটাতাজাকরন, ছাগলের ঘরের পরিচর্চা ও ব্যবসা পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সেইন্ট-বাংলাদেশ ও জিআইজেডের যৌথ পরিচালনায় ছাগল পালন কর্মসুচি রসুলপুর ও মোহাম্মাদপুর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং এদের দেখাদেখি অনেকেই ছাগল পালনে উৎসাহিত হচ্ছে।