বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৩

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), ফিরোজপুরের স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশালের বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)। আহত আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি পিকআপে দ্রতগামী এনা পরিবহণের একটি বাস ধাক্কা দেয়। এতে চালকসহ পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, দুর্ঘটনায় দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস এবং পিকআপ থানা পুলিশের হেফাজতে আছে। আরেকজনের মরদেহ এখনো চমেক হাসপাতালে আছে।