সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৯
শিরোনাম :
নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

দেশের চিনিকলগুলো আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী

ডেস্করিপোর্ট  শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সারাদেশের চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি বিশদ পরিকল্পনা তৈরি করেছেন। এ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে দেশের চিনিকলগুলো লাভের মুখ দেখবে। বাড়বে চিনি উৎপাদন। চাষিদের সুবিধা বাড়বে।

শুক্রবার রাতে রাজশাহী চিনিকলে কর্মকর্তা ও চাষিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য দেন। রাজশাহী সুগার মিলস কর্তৃপক্ষ এ মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়ে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের চেয়ারম্যান আরিফুর রহমান। পরে শনিবার দুপুরে শিল্পমন্ত্রী রাজশাহী সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কাজ এর উদ্বোধন করেন।

শিল্পমন্ত্রী বলেন, চলতি মৌসুমে রাজশাহী সুগার মিলসের আওতায় ৪ হাজার ৩৬ হাজার হেক্টর জমিতে উন্নত মানের আখ চাষ হয়েছে। এ পরিমাণ জমি থেকে ৩ হাজার ২৫০ মণ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী মৌসুমে রাজশাহী সুগার মিল আওতায় ৬ হাজার ৫৫০ একর জমিতে আখ চাষের আগাম লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখ চাষ সফল হলে আখ সঙ্কটে চিনিকলগুলো আর বন্ধ হবে না।

শিল্পমন্ত্রী আরও বলেন, চিনিকলগুলো আধুনিকায়নে ৫ বছর লাগবে। একটা নির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে কলগুলো আধুনিকায়ন হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য দেশের চিনিকলগুলো যেন আর ক্ষতির মুখ না দেখে এবং আগামী ৫ বছরে এই কলগুলো লাভের মুখ দেখবে। সরকার আখ চাষ বাড়াতে চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে।

মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাসার, আখচাষি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুর রহমান প্রমুখ।