মঙ্গলবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২

অনলাইন ডেস্ক  সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে শুক্রবার (২৫ নভেম্বর) একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হয়েছে। এতে এক পাইলটসহ এক রাশিয়ান ব্যবসায়ী নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

আঞ্চলিক এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন হেলিকপ্টারের পাইলট বলে জানা গেছে। অন্যজন ছিলেন মাল্টি পাসপোর্টধারী একজন রাশিয়ান ব্যবসায়ী।

হেলিকপ্টারটি অত্যন্ত অত্যাধুনিক ছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি পরিচালনা করত বেসরকারি কোম্পানি মোনাকেয়ার।

মোনাকেয়ারের বরাত দিয়ে এএফপি জানায়, লুসান থেকে মোনাকো যাওয়ার ফ্লাইটে আরও একজন যাত্রী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তার যাত্রা। এভিয়েশন পুলিশের সঙ্গে ৫০ জনেরও বেশি উদ্ধারকর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ।