বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া কোর্ট পুলিশ ইউনিট বার্ষিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া কোর্ট পুলিশ ইউনিট বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

শনিবার (২৬ নভেম্বর ২০২২) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কোর্ট পুলিশ ইউনিট কর্তৃক আয়োজিত বার্ষিক পরিদর্শন সালামী গ্রহণ শেষে কোর্ট পুলিশ ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বক্তব্য শ্রবণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং কোর্টে ডিউটি কালীন সময়ে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনে সংক্রান্তে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং কোর্টের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থানা, সার্কেল অফিস ও পুলিশ অফিসের কার্যক্রমের সাথে যেন সুসমন্বয় থাকে, এ ব্যাপারে সব সময় সচেষ্ট থেকে দায়িত্ব পালন করার জন্য কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ কোর্ট পুলিশ ইউনিট কুষ্টিয়া, পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, সদর কোর্ট কুষ্টিয়া সহ কুষ্টিয়া কোর্ট পুলিশ ইউনিটে কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ।