শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৮
শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় রোববার রাতে মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল মেঘনা টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) তল্লাশি চালায়।

ট্রাকে মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ সময় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৭) গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যমতে, ট্রাকে তল্লাশি করে ট্রাকে থাকা মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। আটক ট্রাকচালকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।