শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১৩
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

ডেস্করিপোর্ট  এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৯০ দশমিক ১৯।

সোমবার (২৮ নভেম্বর) বেলা দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯০০ জন। পাস করেছে মোট ৮৫ হাজার ১৪ জন। এদের মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন। বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ ক‌মে‌ছে কিছু।