বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ব্যারেল প্রতি ৬০ ডলারে রাশিয়ার তেল কিনবে ইইউ

অনলাইন ডেস্ক  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সরকারগুলো রাশিয়ার অফশোর তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ইইউ রাশিয়াকে প্রতি ব্যারেল ৬০ ডলার দেবে। বিষয়টির সঙ্গে জড়িত এক কূটনীতিবিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, কম দামে রাশিয়ার সামুদ্রিক অপরিশোধিত তেল কেনার মূল প্রস্তাব ছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির জোট ‘জি-৭’ এর।

জি-৭’ এর প্রস্তাব ছিল, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম সামগ্রিকভাবে ৫ শতাংশ কমাতে ইউরোপীয় ইউনিয়নকে ব্যারেল প্রতি ৬৫ ডলার থেকে ৭০ ডলার দরে তেল কিনতে হবে। তবে পোল্যান্ড ‘জি-৭’ এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে।

পোল্যান্ড ‘জি-৭’ এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে।

পোল্যান্ড লিথুয়ানিয়া ও এস্তোনিয়াকে সমর্থন করে। এই তিনটি দেশের অভিযোগ ছিল, প্রস্তাবিত মূল্যে কেনা ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার যথেষ্ট অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করবে।

ওই কূটনীতিবিদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলোর সরকার এ বিষয়ে একমত হলেও শুক্রবার (২ ডিসেম্বর) এ বিষয়ে লিখিত অনুমোদন দেওয়া হবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এর পরিসংখ্যানের ওপর ভিত্তি করে, রাশিয়ান অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার করে বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমিয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলোর সরকার এ বিষয়ে একমত হলেও শুক্রবার (২ ডিসেম্বর) এ বিষয়ে লিখিত অনুমোদন দেওয়া হবে।

জি-৭’ এর প্রস্তাবিত রুশ সামুদ্রিক জ্বালানির এই নতুন মূল্য ইউরোপীয় ইউনিয়নে কার্যকর হবে ৫ ডিসেম্বর থেকে। ফলে রাশিয়ার তেলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা ইউরোপীয় ইউনিয়ন এখন রাশিয়ার সামুদ্রিক তেল কিনতে পারবে।

উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল উৎপাদনের ১০ শতাংশ একমাত্র রাশিয়াই উৎপাদন করে।