রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক  ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (৪ ডিসেম্বর) এ সাজা কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানায় টাইম্‌স অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা এবং অপহরণে সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল। গত মে মাসে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার (৩০ ডিসেম্বর) ইরানের সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখে। ইরানে দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেও এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এছাড়া জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ, অপহরণ ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে অন্য তিনজনকে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ইরান ও ইসরাইল চরম আঞ্চলিক শত্রু। দুই দেশ দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে ছায়া যুদ্ধে লিপ্ত।