শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

গোলাপবাগ মাঠে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

ডেস্করিপোর্ট  রাজধানীর গোলাপবাগ মাঠে দলে দলে আসছে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এই মাঠেই সমাবেশ করবে দলটি।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর মাঠটির প্রায় অর্ধেক ভরে গেছে।

এর কিছুক্ষণ পর সমাবেশের মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। আজ দুপুরে সমাবেশস্থলের বিষয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।

এরপরেই রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল সকাল ১১টায় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে বলে জানায় দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে এই খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে দলটির নেতা–কর্মীরা ওই মাঠে আসতে থাকেন।

বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল। তবে শুরুতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চায় বিএনপি। কিন্ত সেখানে সমাবেশ করতে চাইলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।