বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ক্যাসিনোবিরোধী অভিযানের পরই ঢাকা ত্যাগ করেন সম্রাট: র‌্যাব ডিজি

ডেক্সরিপোর্ট:দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দু এক দিনের মধ্যে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রোববার দুপুরে র‌্যাব সদর দফতরে এ বিষয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‌্যাব ডিজি বলেন, পালানোর জন্য তিনি এমন কৌশল অবলম্বন করেছেন যাতে তাকে সহজে খুঁজে না পাওয়া যায়। ক্যাসিনোবাণিজ্যের সঙ্গে সম্রাট জড়িত বলেও জানান তিনি।

সম্রাটকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা নিজেরাই তো লেখালেখি করেছেন। সো, মূলত আমরা তার সঙ্গে কথা বলব ক্যাসিনো নিয়ে।

‌‌বেনজীর বলেন, ক্যাসিনো নিয়ে কাজ করতে গিয়ে একাধিকবার তার নাম পেয়েছি। গণমাধ্যমেও আপনারা লেখালেখি করেছেন।

প্রসঙ্গত আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র‌্যাব।