বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

গণস্বাস্থ্য কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

 

ডেক্স রিপোর্ট:  গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা করা হয়েছে। বিকাল ৪ ঘটিকায় গণস্বাস্থ্য হাসপাতাল প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে ভিডিও ফুটেজ দেখানো ও মুক্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা দুলাল, বিশেষ অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক মীর মোর্ত্তজা আলী বাবু, ডাঃ মাহজাবীন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি শেখ মোহাম্মদ কবীর সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডাঃ মনজুর কাদির আহমেদ এর পরিচালনায় ডাঃ মাহবুব যোবায়ের সোহাগ এর সঞ্চালনায় প্রায় ৫০ জন শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অতিথিরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর ও তার বেড়ে উঠার গল্প শিশুদের মাঝে তুলে ধরেন এবং বলেন বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। উল্লেখ্য ১৯৭২ সালে গণস্বাস্থ্য কেন্দ্রের নাম তিনিই বাছাই করে দেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডাঃ মনজুর কাদের আহমেদ শিশুদের ও উপস্থিত সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে ধৈর্য, সাহস ও মমত্ববোধ শিক্ষা নিয়ে বেড়ে উঠার ও জীবন গড়ার আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও সকল অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরষ্কার দেওয়া হয় এবং সবশেষে শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।