শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানি পার্লামেন্টে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক  পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত একটি ফাইল তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেন প্রধান বিচারপতি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, সেই প্রস্তাব অনুসারে প্রধান বিচারপতি এবং অন্যান্য সমমনা বিচারপতির কথিত অসদাচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত এবং তা দায়ের করার ক্ষেত্রে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে।

এই প্রস্তাব এমন সময় পাস হলো যখন সম্প্রতি ইমরান খান একটি মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে জামিনে মুক্তি দেওয়া নিয়ে ক্ষমতাসীন জোটের অসন্তোষ বিরাজ করছে।

খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের শুরুতে গত ৯ মে পিটিআই প্রধানকে গ্রেফতার এবং সুপ্রিম কোর্টের নজিরবিহীন হস্তক্ষেপে জামিন ঘিরে সংঘটিত ঘটনাগুলো নিয়ে বিতর্ক করার সুযোগ চেয়ে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম স্থগিত রাখতে স্পিকারের প্রতি আহ্বান জানান।

ক্ষমতাসীন জোটের সদস্যরা প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে পিটিআইয়ের এজেন্ট আখ্যা দিয়েছেন। বিশেষ করে আদালতে পিটিআই প্রধানকে স্বাগত জানিয়ে এবং তাকে রাতে থাকার জন্য গেস্টহাউসে পাঠানোর সময় শুভকামনা জানানোর জন্য প্রধান বিচারপতির কড়া সমালোচনা করেন ক্ষমতাসীন পার্লামেন্ট সদস্যরা।

সোমবার পাকিস্তান পার্লামেন্টের অধিবেশনে গত সপ্তাহে ইমরান সমর্থক বিক্ষোভকারীদের চালানো সহিংসতার নিন্দা জানিয়ে সামরিক স্থাপনায় হামলার জন্য পিটিআই নেতৃত্বকে দায়ী করে দুটি প্রস্তাবও পাস হয়।