সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কল্পনায়ও ভাবতে চাই না রাজ আমার জামাই

ডেস্করিপোর্ট  রাজের ফেসবুক আইডি থেকে শরীফুল রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জন্য বিভিন্ন ভাবে অভিনেত্রী পরীমণিকেই দোষারোপ করা হচ্ছে। এ কারণে এবার সব সত্যি ফাঁস করে দিলেন পরীমণি নিজেই।

‘দামাল’ সিনেমা মুক্তির সময় বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। মূলত সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি শুরু হয়েছে রাজ-পরীর।

এই কথা স্বীকার করে পরী গণমাধ্যমে বলছেন, ‘সিনেমার মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকত না। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’

সংবাদমাধ্যমকে পরী আরো বলেন, ‘রাজ আমার সঙ্গে থাকতে চায় না। আর এ কারণে ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে বাসায়ও ফেরে না আর ফোনও রিসিভ করে না। অথচ ভাইরাল ভিডিওতে আমার নাম জড়িয়েছে সবাই। আমাকে এমন মজার পাত্র বানানোর মানে কী?’

এদিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রসঙ্গ মিডিয়ায় ফাঁস করে দিলে রাজ ৩ জুন সংবাদমাধ্যমকে জানান, পরী তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। অন্যদিকে পরীকে মিথ্যাবাদী বলায় সংবাদ মাধ্যমে প্রমাণ তুলে ধরেন তিনি।

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রীর সঙ্গে রাজ ২০ মে সবশেষ বাসায় আসেন বলে জানান পরী।

ওইদিন পরিচালক সেলিম পরীকে বলেন, ‘রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পার।’

হঠাৎ এমন কথা শুনে পরী উত্তর দেন, ‘ও আমার সঙ্গে থাকতে না চাইলে ও-ই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব?’

বিচ্ছেদ প্রসঙ্গে পরী আরও বলেন, ‘একটা মানুষ চলে গেলে তো তাকে আর ধরে রাখা যায় না। আমি আর কল্পনায়ও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই।’