বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৪
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের মাঝে টি-শার্ট বিতরণ

ডেস্করিপোর্ট  ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পর্যটক হেল্প ডেক্সের সামনে জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন কর্তৃক স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত উদ্ধার কর্মীদের মাঝে টি-শার্ট বিতরণ করেছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এ সময় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিবছর কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যাটকরা সমুদ্রে গোসলে নেমে অসতর্কতাবশত সমুদ্রের তীর হতে দূরে চলে যায় । আবার অনেক সময় সাঁতার না জানার কারণে সমুদ্রের ঢেউ এ হাবুডুবু খায়। অনেক সময় পর্যটকরা গোসল করতে নেমে আবেগে আত্মহারা হয়ে সমুদ্র তীর হতে সমুদ্রের ভিতরে চলে যায়। তখন তারা সকলেই বিপদের মধ্যে পতিত হয়। বিপদগ্রস্ত এই পর্যটকদের তৎক্ষণাৎ দ্রুততার সহিত উদ্ধার করে তীরে নিরাপদে নিয়ে আসার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতের স্পিড বোড ও বীচ বাইক ব্যাবসায়ী লিটন খানের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তারা অনেক পর্যাটকদের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা হতে রক্ষা করেছে। উদ্ধারকারী স্বেচ্ছাসেবী এই দলটি সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশের নির্দেশনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছিল। ১২ জনের একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে যে কোন উদ্ধার অভিযান,পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সহ সকল ধরনের পর্যটন বান্ধব কর্মসূচিতে তারা টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নকে সহায়তা করে যাচ্ছে। তাদের কাজে গতিশীলতা আনতে ও উৎসাহিত করতে উৎসাহ এবং কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা যাতে উদ্ধারকারী দলকে সহজে চিনে তাদের সাহায্য নিতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন পক্ষ থেকে তাদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ উদ্ধার কর্মীদের কাজের ব্যাপক প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কাজের ধারাবাহিকতা বজায় রেখে পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান । তিনি উদ্ধারকর্মীদের উদ্ধার অভিযানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। উদ্ধার কর্মীদের উদ্ধার অভিযানে টুরিস্ট পুলিশ সব সময় পাশে আছে এবং থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবু শাহদাৎ মোঃ হাচনাইন পারভেজ, পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্থানীয় পর্যটক স্টেক হোল্ডার গন ।