রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে চোর চক্রের ১২ সদস্য আটক

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে চুরি হওয়া চারটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসপি মো. সাইদুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, সম্প্রতি চুরির ঘটনায় জেলে যান সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের শাহ আলমের ছেলে হুমায়ন কবির (২৬)। এরপর গত ১৬ জুন জামিনে ছাড়া পেয়ে হুমায়ন ও তার সহযোগীরা শহরের বিভিন্ন এলাকা থেকে চারটি অটোরিকশা চুরি করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়।

এসপি বলেন, আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে কিছু চক্র মানুষের অর্থ-সম্পদ লুটে নিতে সক্রিয় হয়ে ওঠে। গত ২২ জুন কলাতলা এলাকা থেকে দিনমজুর নুরুজ্জামানের একটি অটোরিকশা চুরি হলে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হুমায়নকে আটক করে।

পরবর্তীতে হুমায়নের দেওয়া তথ্যে তার সহযোগী বাউফলের বগা ইউনিয়নের মো. লিমন মীর (৪০), শামীম হাওলাদার (২৮), আলাল সিকদার (৩৪), মো. হাসান সিকদার (২৮), একই উপজেলার গুংশিগার মো. হারুন মৃধা (৪০) ও ভবোরঞ্জন বৈরাগীকে (৪৩) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসপি আরও বলেন, এর আগে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আমতলী উপজেলার মো. রাকিব খন্দকার (৩০), তামিম মুসুল্লি (২২), কলাপাড়া উপজেলার মো. হাসান খান (২২) স্বরূপকাঠি উপজেলার মো. সোহেল শেখ (৩০) এবং বানারীপাড়া উপজেলার মো. রুবেল হাওলাদারকে (৩৪) গ্রেফতার করে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জানমাল নিরাপদে রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান এসপি।