রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হামাস-ইসরায়েল সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৪০০

অনলাইন ডেস্ক ।। ইতিহাসের ভয়ানক হামলার শিকার হয়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েলিরা। মাত্র ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়ে ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে নাজেহাল করে দিয়ে বিশ্বে আলোড়ন ফেলেছে হামাস যোদ্ধারা। হামাসের হামলার পরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রাণ হারাচ্ছে বহু সাধারণ মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। হামলায় আরও প্রায় ৫ হাজার ৬০০ জন আহত হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ক্রমবর্ধমান হতাহতের কারণে গাজাজুড়ে হাসপাতালগুলোতে লাশ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।

অপরদিকে সবশেষ ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১ হাজার ২০০ মানুষ নিহতের খবর পাওয়া হেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

মূলত আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা, মুসল্লিদের মারধর, বয়স্ক ও যুবকদের মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করার দৃশ্য হামাসের ক্ষোভ আরও উস্কে দিয়েছে।

হামাসের একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২০২১ সালের মে মাসে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে ইসরায়েলের নৃশংস অভিযানের পর থেকেই হামলার পরিকল্পনা করেছিল হামাস। এই হামলার ফলস্বরূপ ইসরায়েলের ১২০০ জন নিহত এবং প্রায় ৩ হাজার আহত হলো।