বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশাল সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের মনোনয়ন দাখিল

ডেস্ক রিপোর্ট ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম দলীয় নেতৃবৃন্দদের সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৯) নভেম্বর দুপুর ১ টায় বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. কেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু,বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদুল বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইসরাত জাহান লাভলী, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান মাহাদ, সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বরিশাল ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।