বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৪৪
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত

শামীম আহমেদ ।। দেশব্যপি বিএনপি’র সন্ত্রাস,নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে উন্নয়ন শান্তি সমাবেশে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা এই তলাবিহীন বাংলাদেশকে উন্নয়নশীল করার পাশাপাশি একটি স্মাট বাংলাদেশ গড়ার কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মত নির্বাচনে বিজয় অর্জণ করে তাকে আবার প্রধানমন্ত্রী করার জন্য দলের সকলকে কাজ করতে হবে।

এসময় দেশব্যপি বিএনপি’র সন্ত্রাস,নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে উন্নয়ন শান্তি সমাবেশের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন বলেন,

আসন্ন সংসদ নির্বাচনে একটি অবাধ ও সুষ্ট নির্বাচন হবে বলেই আমাদের বরিশাল সদর (৫) আসনের তৃনমূল জনগণ ও দলীয় নেতা কর্মীরা বিসিসির সাবেক ও বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে আমরা স্বতন্ত্র প্রার্থী করেছি।

আজ বুধবার (২৯) নভেম্বর বেলা ১১টায় নগরীর সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সম্মখে আয়োজিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিসিসি সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর গাজী নাঈমুল ইসলাম লিটু, সাবেক প্যানের মেয়র (২) এ্যাড. রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে মহানগর আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের নেতৃত্ব বিশাল এক মিছিল ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সোহেল চত্বর সমাবেশ অংশ গ্রহন করে।