বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:৪১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট ।। লাকসাম ক্রসিং হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম।

মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম। এই সময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, কুমিল্লা রিজিয়নের অন্তর্গত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন।

এ ছাড়াও লাকসাম ক্রসিং হাইওয়ে থানাধীন ঢাকা চাঁদপুর এবং ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ; এই কারণে অত্র মহাসড়কের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সহ সব ধরনের অপরাধ রোধ করে নিরবচ্ছিন্ন ভাবে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার প্রতি অধিক গুরুত্ব প্রদান করেন। তিনি আরো বলেন, বর্তমানে মহাসড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার মূল দায়িত্ব হাইওয়ে পুলিশের; সুতরাং কুমিল্লা রিজিয়নে কর্মরত প্রতিটি সদস্যকে আন্তরিক ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, মহাসড়কে কোন হয়রানি বা অনিয়ম করা যাবে না এবং এ ব্যপারে কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলেই তা সঠিকভাবে অনুসন্ধান করে মেরিট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মুরশেদুল আলম ভূইয়া, কনস্টেবল, এএসআই এবং এসআই পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।