সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৭
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন খতম, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপপরিচালক, মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী, এডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, মহিউদ্দিন আহমেদ, মেয়র পটুয়াখালী পৌরসভা, অ্যাডভোকেট মোঃ গোলাম সারোয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ পটুয়াখালী সদর।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার টেইনার ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।