রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রের ধারাবাহিক প্রদর্শনীর তৃতীয় পর্যায়ের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রের ধারাবাহিক প্রদর্শনীর তৃতীয় পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৯ মার্চ) সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় কাশীপুর হাইস্কুল ও কলেজ মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রের ধারাবাহিক প্রদর্শনীর তৃতীয় পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুভ উদ্ধোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম এর পক্ষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার।

মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ নব প্রজন্মের প্রত্যাশায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে এ সময় শিক্ষার্থীদের হাতে মহামূল্যবান উপহার হিসাবে মোঃ জাফর ইকবাল এর লেখা “মুক্তিযুদ্ধের ইতিহাস” শীর্ষক বই তুলে দেওয়া হয়।

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে, তরুন প্রজন্মের কাছে দেশ, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এ ধরনের একটি শিক্ষণীয় ধারাবাহিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় কাশীপুর হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ” প্রদর্শন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােঃ ফারুক হােসেন, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা এম আর শওকত আনোয়ার ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ লোকমান হোসেন,বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষকমন্ডলী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কাশীপুর হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।