সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল এপিবিএন পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ২ টার দিকে হারিয়ে যাওয়া ১২ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ১০ এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল-মামুন।

১০ এপিবিএন পুলিশের অধিনায়ক জানান, বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহায়তায় এসব ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ মোবাইল ফোনগুলো যে শুধু বরিশাল রেঞ্জ বা মেট্রোপলিটন এলাকা থেকে খোয়া গেছে এমন নয়, দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান,পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।