রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চার দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের রাজা

অনলাইন ডেস্ক ।। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক চার দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন।

বাংলাদেশের আমন্ত্রণে ১১ বছর পর আবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফরকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

গত জানুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর ভুটানের রাজাই হচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের বিদেশি অতিথি। সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে। তার সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়ন হতে পারে।

এছাড়া কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে সফরে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের রাজার সফর নিয়ে আজ রবিবার সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।