রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঈদযাত্রায় ট্রেনের টিকিট কিনতে ৯৫ লাখ হিট

ডেস্ক রিপোর্ট ।। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এদিন আন্তঃনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট মাত্র দু’ঘণ্টায় শেষ হয়ে গেছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটি বিক্রি শুরু দু’ঘণ্টার মধ্যে শেষ হয়েছে। এ সময়ের মধ্যে টিকিট কেনার জন্য ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট পড়েছে।

সহজ জানিয়েছে, ই-টিকিট ওয়েব সাইটটিতে পিক সময়ে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রেকর্ড সংখ্যক ভিজিটর পেয়েছে। এ সময় ওয়েবসাইটটিতে ৯৫.১ লাখ হিট হয়, যা এই বছরের সর্বোচ্চ।